বিশ্ববাংলা

দাম্মামের প্রবাসী সেবা কেন্দ্র থেকে পাসপোর্ট নেয়ার সুযোগ

সৌদি আরবের দাম্মামের যেসব প্রবাসীরা দূতাবাসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তারা দাম্মামের প্রবাসী সেবা কেন্দ্র থেকে পাসপোর্ট নিতে পারবেন।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে গত দুইমাস আগে যারা ফয়সালিয়া, দাম্মাম কনস্যুলার টিমে এবং রিয়াদ দূতাবাসে গিয়ে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু লকডাউনের কারণে পরবর্তীতে আর দূতাবাসে যোগাযোগ করতে পারেননি, তারা দূতাবাসে না গিয়ে স্থানীয় দাম্মাম সিকো অফিস ইডিসি থেকে পাসপোর্ট নিতে পারবেন।

প্রবাসী সেবা কেন্দ্র থেকে বিভিন্ন সেবা দেয়া হচ্ছে, এর মধ্যে আছে পাসপোর্ট রি-ইস্যু, পুরাতন পাসপোর্ট নবায়ন, প্রবাসী কল্যাণ কার্ড, ট্রাভেল পারমিট বা আউট পাস, ডুপ্লিকেট জন্মনিবন্ধন সনদ সরবরাহ, ডকুমেন্ট সত্যায়ন,সৌদি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দূতাবাসের সুপারিশপত্র, সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ইত্যাদি।

এজন্য পাসপোর্টের রসিদ ও পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর দুইটা পযর্ন্ত এ সেবা কেন্দ্র খোলা থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button