বিশ্ববাংলা

লিবিয়ায় ২৬ বাংলাদেশির মরদেহ স্থানীয়ভাবেই দাফনের সিদ্ধান্ত

লিবিয়ায় গোলাগুলিতে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে না এনে স্থানীয়ভাবেই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানী ত্রিপোলি থেকে শহরটির যোগাযোগ ব্যাবস্থা খারাপ হওয়ায় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে, এ ছাড়া আর কোনো বিকল্প নেই। কাজেই পরিবারগুলোকে এটা মেনে নেয়ার কথা বলেছেন তারা।

ত্রিপোলি দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানান, নিহতদের পরিবারের সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী লাশগুলো দেশে না পাঠিয়ে মৃত্যুর স্থান মিজদা শহরেই দাফন করা হবে।

তিনি আরো জানান, মিজদা শহরটি বর্তমানে একটি যুদ্ধকবলিত এলাকায় পরিণত হয়েছে। তাছাড়া লিবিয়া সরকারেরও অনুন্নত ও ছোট এই মিজদা শহরটির ওপরে তেমন নিয়ন্ত্রণ নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button