বিশ্ববাংলা

গ্রেফতার ভয়ে করোনা পরীক্ষা করাচ্ছেন না মালয়েশিয়া প্রবাসীরা

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি প্রবাসীরা গ্রেফতার হওয়ার ভয়ে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছেন না। করোনা প্রভাব বিস্তারের পর থেকেই অবৈধ অভিবাসীদের নারী শিশুসহ গণহারে গ্রেফতার করছে মালয়েশিয়া সরকার।

সম্প্রতি দেশটির এমপ্লয়ার্স ফেডারেশন এই প্রক্রিয়াকে আরো উস্কে দিয়েছে। বেশিরভাগ অবৈধ শ্রমিক বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও মার্কেটে কাজ করতেন। করোনায় কাজ হারিয়ে বিধিনিষেধের যাতাকলে পিষ্ট হয়ে গ্রেফতার আতঙ্ক ও আর্থিক দুরাবস্থায় কর্মহীন দিন কাটাচ্ছেন এসব প্রবাসীরা।

মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রায় ৭৮ ভাগ অভিবাসী কর্মী করোনায় আক্রান্ত। এমন পরিস্থিতিতে, সরকার ঘোষণা দিয়েছে বৈধ-অবৈধ সব অভিবাসিকে বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এদিকে, অবৈধদের গ্রেফতারে চালানো হচ্ছে অভিযান। তাই আতংকে অবৈধরা টেস্ট করাতে যাচ্ছেন না।

মালয়েশিয়ায় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা মার্সি মালয়েশিয়ার সভাপতি দাতুক ডা. আহমদ ফয়জাল পারদৌস, সম্প্রতি গণমাধ্যমকে বলেন, অনিবন্ধিত প্রবাসী শ্রমিকরা সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে এগিয়ে আসার সম্ভাবনা কম। এর কারণ এটি নয় যে, তারা পরীক্ষা করাতে চান না, প্রকৃতপক্ষে তারা আটক হওয়ার ভয়ে রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button