বিশ্ববাংলা
আমিরাতের ২ বাংলাদেশি স্কুলে এসএসসির ফল প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে ২টি বাংলাদেশী স্কুলে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের এ সাফল্যে তাদের অভিভাবকসহ শিক্ষকরাও সন্তোষ প্রকাশ করেছে।
দেশটির রাজধানী আবুধাবীতে অবস্থিত শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন এ প্লাসসহ, মোট ৩৫ জন উত্তীর্ণ এবং ৩ জন অকৃতকার্য হয়েছে।
অপরদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাতে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে ৩১ জন পরীক্ষার্থীর ৬ জন এ প্লাসসহ শতভাগ পাশ করেছে।
এম আব্দুল মান্নান, আবুধাবী প্রতিনিধি



