বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে জাতিসংঘ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের পোস্টাল অ্যাডমিনিষ্ট্রেশন ও বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে, জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস ২০২০ উপলক্ষ্যে একসেট স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।
এসব ডাকটিকিটে চিত্রিত রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুজিববর্ষের লোগো, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ছবি। আরো রয়েছে, জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মত নিয়োজিত, বাংলাদেশের দুইজন নারী হেলিকপ্টার পাইলটের আইকনিক প্রতিকৃতি।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার ২২১ জন শান্তিরক্ষী, ৪২টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি মিশনে, ৬ হাজার ৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।



