আন্তর্জাতিকএশিয়া

লাদাখ সীমান্তে ভারী অস্ত্র মজুদ করছে চীন ও ভারত

পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলের ঘাঁটিতে ধীরে ধীরে ভারী অস্ত্র মজুদ করছে চীন ও ভারতীয় সামরিক বাহিনী। সামরিক সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সীমান্ত এলাকাটিতে ২৫ দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

চীন ও ভারত উভয় দেশ একদিকে যেমন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে  বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে ওই অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীই যুদ্ধে সক্ষমতা বাড়ানোর কার্যক্রম জারি রেখেছে। এনডিটিভি জানায়, চীনা সেনাবাহিনী প্রৃকত নিয়ন্ত্রণরেখার কাছের ঘাঁটিগুলোতে ভারী যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসেছে।

ভারতীয় সেনাবাহিনীও চীনা বাহিনীকে পাল্লা দিতে অতিরিক্ত সেনা জড়ো করেছে। এ সমস্যা সমাধানে চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সংশ্লিষ্ট খবর

Back to top button