দেশবাংলা

আজও রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভীড়

বিভিন্ন রুটে আজও রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভীড়। করোনা সংক্রমণের মাঝেই ঝুঁকি নিয়ে ফিরছেন মানুষ।দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোর থেকেই যাত্রী ও যানবাহনের উপস্থিতি কম রয়েছে। নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় কোন গাড়ি নেই। লঞ্চ, স্পীডবোট ও ফেরিগুলোতে যাত্রীদের উপস্থিতি হাতে গোনা। আর সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। মোট সিটের অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে।

এদিকে, গণপরিবহন মালিকরা জানান, ঘাট এলাকার স্ট্যান্ডগুলোতে ৪শ গণপরিবহনের ১২টি কাউন্টার খোলা রয়েছে। বিগত দিনে ৩৭ জন যাত্রী নিলেও, এখন নেয়া হচ্ছে ২৫ জন। পূর্বে জনপ্রতি ভাড়া ছিলো ৭০ টাকা এখন ভাড়া নেয়া হচ্ছে ১২০ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button