ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল যুবলীগ নেতাকর্মীরা

মানিকগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা যুবলীগ নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ আনসার ভিডিপির উদ্যোগে সোমবার সকালে শতাধিক কৃষকের ধানকাটা কর্মসূচী উদ্বোধন করেছেন, জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ও সহকারী জেলা কমান্ড্যান্ট শুভ চৌধুরী জাগীর। আনসার ভিডিপি জেলার ৭টি উপজেলায় একশ পরিবারকে বিনামূল্যে ধান কেটে দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন কর্মহীন থাকায়, অর্থ সংকটে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কিষাণী তাহমিনা বেগম। এ অবস্থায় তার পাশে দাঁড়ায় লৌহজং উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।
সকাল থেকে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতুর্জা খাঁনের নেতৃত্বে হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ওই কিষাণীর ১শ ৩০ শতাংশ জমির পাঁকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন নেতাকর্মীরা।



