বিক্ষোভ দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভ দিন দিন আরো ফুসে উঠছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারিদের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এরমধ্যে বিক্ষোভ দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘোষণা দিলেন ট্রাম্প। প্রয়োজনে সেনা মোতায়েন করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
সোমবারও মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। মার্কিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসময় স্টান গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করে আন্দোলনকারীদের হোয়াইট হাউজের সামনে থেকে সরিয়ে দেয়।
এদিকে, রাজ্য সম্মেলন ট্রাম্প বলেছেন, রাজ্য সরকারেরা চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে সপ্তাহব্যাপী আন্দোলন চলছে। বিক্ষোভের কারণে বড় শহরে কারফিউও জারি করা হয়।



