বিশ্ববাংলা
করোনা: বাহরাইনে আরো এক বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান নামে আরো ১ জন বাংলাদেশি মারা গেছেন। গত বুধবার দেশটির সালমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এ পর্যন্ত দেশটিতে ৬৯৪ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৪ জন মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাহরাইনে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১৫ জন। মারা গেছেন মোট ২০ জন।
তার দেশের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায়। তার মৃত্যুতে প্রবাসী সহকর্মীসহ পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি



