
বিশ্ব পরিবেশ দিবস আজ। কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত চার মাস ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। অব্যাহত অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতায় পরিবেশ রক্ষায় আরও কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ, তখন প্রকৃতি ফিরেছে তার আপন রূপে। যেখানে সমগ্র বিশ্ব করোনার আক্রমণে পর্যুদস্ত, অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে একেকটা দিন। সেখানে প্রকৃতি যেন তার উল্টো হিসাবে ব্যস্ত। সে যেন বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়।
মনুষ্য তাণ্ডবের আড়ালে আবডালেই চলছে তার হঠাৎ জাগরণের খেলা। নীরব, নির্জন, কোলাহলমুক্ত পরিবেশে মায়াময় প্রকৃতি নিজের সুষমা, সৌন্দর্যরাশি একের পর এক তুলে ধরছে। তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হলেও প্রকৃতি যেন তার স্বমহিমায় টিকে থাকতে পারে সেজন্য পরিবেশ রক্ষায় আরও কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য প্রকৃতির জন্য সময়। বিশেষজ্ঞরা মনে করেন পরিবেশ রক্ষায় এখনই কঠোর হতে হবে সরকারকে।
আসাদ রিয়েল, বাংলাটিভি



