আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের ওপর রাসায়নিক স্পে ব্যবহারের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় এখনও ক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভ অব্যাহত আছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলোতেও।

বৃহস্পতিবার জর্জ ফ্লুয়েডের শেষকৃত্যে যোগ দেন অনেকেই এই মুহর্তটিকে স্বরনীয় করে রাখতে ৮ মিনিট নিরবতা পালন করা হয়। কারফিউ ভেঙে নিউইয়র্কে বিক্ষোভ করেন অনেক মানুষ। হাটুগেড়ে ফ্লুয়েডের প্রতি শ্রদ্ধা জানান নিউইর্কের গভর্ণর।

সংশ্লিষ্ট খবর

Back to top button