আওয়ামী লীগরাজনীতি
পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে রোগ-বালাই থেকে মুক্তি পাওয়া সহজ হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে আরো যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হবে। শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে একথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনার এ সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বচ্ছন্দ বিকাশ ও বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতোটা নির্দয় আচরণ করি।
চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবার কথাও এসময় জানান ড. হাছান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।



