দেশবাংলা

চাঁদপুরে করোনার পাশাপাশি ডেঙ্গু আতঙ্ক

চাঁদপুরে বাড়ছে মশার প্রাদুর্ভাব। দিনে-রাতে মশার কামড়ে অতিষ্ট বাসিন্দারা। এতে করে, মহামারি করোনাভাইরাসের পাশাপাশি নতুন করে ডেঙ্গু জ্বর আতঙ্কে দিন কাটছে তাদের। এর থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জনসাধারণের।

চাঁদপুর শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া এসব খালসহ পাড়া-মহল্লার ড্রেনগুলোতে থেকে জন্ম নিচ্ছে মশা। তাছাড়া বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতেও মশা ডিম ছাড়ছে। অতিমাত্রায় বংশবৃদ্ধির ফলে মশার কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে মানুষ।

শুধু রাতেই নয়, দিনের বেলায়ও মশার কামড়ে অতিষ্ট সবাই। অনেকই বাসাবাড়িতে দিনেও ব্যবহার করছে মশারী। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার সময়ে জেলায় নতুন করে ডেঙ্গু দেখা দিলে তা সামাল দেয়া হয়ে পড়বে অনেকটাই অসম্ভব।

তবে, পৌর এলাকাজুড়ে মশা নিধনে, কাজ করা হচ্ছে বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা।

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button