বিশ্ববাংলা
দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রে আটকে পড়া প্রবাসীরা

সরকারি উদ্যোগে ২য় বিশেষ বিমানযোগে দেশে ফিরছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনা পরিস্থিতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয় করে, কাতার এয়ারওয়েজের মাধ্যমে ২য় বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি আজ নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। করোনাভাইরাস সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বিশেষ ফ্লাইটিতে যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।



