
আগামী সপ্তাহের শেষ দিকে গণস্বাস্থ্যের করোনা শনাক্ত কিটের চূড়ান্ত ফলাফল আসবে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
আর ইতিবাচক রিপোর্ট পাওয়ামাত্রই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের।
করোনাভাইরাস মহামারীতে যখন টালমাটাল গোটা বিশ্ব, ঠিক সেই মুহূর্তে এই রোগ পরীক্ষার কিট আবিষ্কারের ঘোষণা দেয় দেশের অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। কিট উৎপাদনের অনেকদিন পেরিয়ে গেলেও নানা জটিলতায়তা তা ব্যবহারে সরকারের সবুজ সংকেত পায়নি গণস্বাস্থ্য।
গত মাসে এই কিটের সফল পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দেয়ার পর তারই চূড়ান্ত পরীক্ষা এখন শেষের দিকে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
এ বিষয়ে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের ইতিবাচক ফল আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দেশীয় তৈরি কিট চূড়ান্ত পরীক্ষায় সফল হলে স্বল্প সময় এবং কম খরচে করোনা শনাক্ত করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



