দেশবাংলা
যশোরের করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তর

করোনাভাইরাসে আক্রান্ত যশোর জেলার চৌগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাহিদ সিরাজকে গুরুতর অবস্থায় জরুরী ভিত্তিতে গেলো রাতে যশোর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই- ১৭ এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে।
একই সঙ্গে করোনা আক্রান্ত ডা.নাহিদ সিরাজ এর স্ত্রী ডা. আনজুম ও তার চিকিৎসক ডা. উত্তমকেও একই হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উক্ত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে বলে জানায় আইএসপিআর।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় তাকে ঢাকায় আনার জন্য একটি মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।



