বিশ্ববাংলা

রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেছেন গ্রীসের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ

গ্রীসের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জসিম উদ্দিন কমিউনিটি নেতৃবৃন্দকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের খোজখবর নেন। এসময় প্রবাসী নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত এসময় জানান, গ্রীসে করোনাভাইরাসের প্রভাব কমে আসায় দূতাবাসের সকল কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের দূতাবাসের সেবা দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়রসহ সভাপতি হাজী আহসান উল্লা হাসান, সহ সভাপতি মোঃ শামসুল আলম ডিপ্টি, মোঃ ইলিয়াস হাওলাদার এবং মোঃ আব্দুল করিম।

এদিকে গ্রীসে দুই সপ্তাহ ধরে লকডাউন তুলে নেয়া হলেও সংক্রমণ বাড়েনি।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button