বিশ্ববাংলা
কুয়েতে বুধবার থেকে কিছু মসজিদ খুলে দেয়া হবে

কুয়েতে আগামী ১০ জুন থেকে মুসুল্লিদের নামাজ পড়ার জন্য কিছু মসজিদ খুলে দেয়া হবে। করোনা ভাইরাসের জন্য গত ১৩ মার্চ থেকে শুরু করে প্রায় তিনমাস বন্ধ থাকার পর গত রোববার দেশটির সরকারী বার্তা সংস্থা কুনায় মসজিদ খুলে দেয়ার এ ঘোষণা প্রকাশিত হয়।
ঘোষণা অনুযায়ী আগামী বুধবার থেকে কিছু অঞ্চলের মসজিদ খুলে দেয়া হবে। কুয়েতের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. ফাহাদ আল আফাসী জানান, আবাসিক এলাকা এবং কম জনবহুল এলাকাগুলোর মসজিদ আগামী বুধবার যোহর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হবে।
তবে শুক্রবার জুমার নামাজ ও খুতবা শুধু কুয়েত গ্রাণ্ড মসজিদে অনুষ্ঠিত হবে এবং তা সরকারী কুয়েত টেলিভিশনে প্রচার করা হবে। গ্রাণ্ড মসজিদের এ নামাজে শুধুমাত্র মসজিদের ইমাম মুয়াজ্জিন ও কর্মীরা অংশ নিতে পারবেন।



