বিশ্ববাংলা

অনাপত্তিপত্র ছাড়াই কফিল পরিবর্তন করতে পারবেন বাংলাদেশিরা

ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে অনাপত্তিপত্র ছাড়াই কফিল পরিবর্তন করতে পারবেন।

ওমানে বসবাসরত প্রবাসীদের চাকরীর ক্ষেত্রে মালিক বা কফিল পরিবর্তনের অনুমতি দিয়েছে রয়াল ওমান পুলিশ। ঘোষণা অনুযায়ী আগামী ২০২১ সালের জানুয়ারী মাস থেকে প্রবাসীরা কোম্পানী পরিবর্তন করলে আর কোনো অনাপত্তিপত্র বা এন ও সি লাগবে না।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ওমান প্রবাসীদের দীর্ঘদিনের একটি সমস্যার অবসান হলো বলে জানান প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। ওমানের বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি প্রকৌশলী আলী আশরাফ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

পলাশ শীল, ওমান প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button