আওয়ামী লীগরাজনীতি

সম্মিলিত চেষ্টা ছাড়া করোনা মুক্তি অসম্ভব: কাদের

নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে সকলের সম্মিলিত চেষ্টা থাকলে বাংলাদেশ করোনা মুক্ত সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে নিজ বাস ভবন থেকে এক ভিডিও বার্তায় রাজনৈতিক অসুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহবান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেনো পারবো না? সকলের সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো এবং সফল হবো ইনশাআল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে, এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর। তিনি সংকটের সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা। কিছু সীমাবদ্ধতা স্বত্ত্বেও চ্যালেঞ্জ

উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করছেন, এতে জনগণের আস্থাও রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি। তিনি সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button