
স্বাস্থ্যখাত ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্প বাজেট তুলে ধরেছে বিএনপি।
মঙ্গলবার সকালে দলের বাজেট ভাবনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জাতিকে চরম ঝুঁকিতে ঠেলে দিয়েছে। ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের কথাও বলেন তিনি।
এবার গতানুগতিক নয়, বিশেষ বাজেট করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি স্বাভাবিক করতে হবে। অর্থমন্ত্রী কাল্পনিক কাগুজে বাজেট দিতে যাচ্ছেন বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।



