
প্রাণঘাতী করোনা ভাইরাসে শুধু ঢাকাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টকে এমনটি জানিয়েছেন আইসিডিডিআর,বি’র কর্মকর্তা জন ক্লেমেনস।
তবে এমন প্রতিবেদনের কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি কোন ভাবেই দেশে এখনো এতো করোনা সংক্রমণ সম্ভব হয়।
বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর) বাংলাদেশের- কর্মকর্তা জন ক্লেমেনসের বরাতে গেল সপ্তাহে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় প্রাণঘাতী করোনাভাইরাসে শুধু রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ।
তবে দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদনের কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাবেক আঞ্চলিক প্রতিনিধি অধ্যাপক মোজাহেরুল ইসলাম।
এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক ডাঃ আয়েশা আক্তার জানান, সাধ্যমত পরীক্ষা করেই ফলাফল দেয়া হচ্ছে, এখানে তথ্য গোপনের কিছু নেই। মহামারীর এই সংকটে দ্য ইকোনমিস্টের এমন তথ্য প্রকাশ দু:খজনক বলেও জানান আইইডিসিআরের এই কর্মকর্তা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



