জনদুর্ভোগবাংলাদেশ

খোলা বাজারে নকল মাস্ক ও ভেজাল স্যানিটাইজারে সয়লাব

মাস্ক, স্যানিটাইজারসহ করোনাভাইরাসের সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায়, নকল পণ্য তৈরি ও বিক্রি করছে একটি অসাধু চক্র। গণহারে বিক্রি হওয়া এসব পন্যের বেশিরভাগেরই নেই অনুমোদন।

খুচরা বিক্রেতারা বলছেন, এজেন্টরা ভেজালমুক্ত বলে সরবরাহ করলেও, বেশিরভাগ পণ্যই নকল। এসব পন্যের প্রতারণা ঠেকাতে, কঠোর নজরদারির কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামে করোনা সুরক্ষার মানহীন ও নকল পণ্য বাজারজাত করছে। কেউ কেউ বলছেন, মোড়কবিহীন এসব পণ্য আমদানি করা হয়েছে সিঙ্গাপুর থেকে।

খুচরা বিক্রেতাদের মাধ্যমে, এসব নকল স্যাভলনসহ বিভিন্ন পণ্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে দিয়েই চলে যাচ্ছে ভোক্তাদের হাতে।

ঢাকার মিটফোর্ড, কোতোয়ালী, চকবাজার এলাকায় একেবারে প্রকাশ্যেই গণহারে বিক্রি হচ্ছে এসব নকল হ্যান্ডস্যানিটাইজার।  রাজধানীর কয়েকটি স্পটে চোখে পরে, ফুটপাত থেকে এসব পণ্য কিনছেন করোনাকালে সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরাও।

অথচ পুলিশ চলে যাবার পর, এসব পণ্যের মান সম্পর্কে জানতে চাইলে, দোকানদার অকপটে শিকার করে নেয় এগুলোর প্রায় বেশিরভাই ভেজাল পণ্য।  যা সংগ্রহ করা হয়েছে মিটফোর্ড কিংবা চকবাজার থেকে।

অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নকল পণ্য বিক্রয় বন্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। প্রতিদিনই অভিযান পরিচালনাও করা হচ্ছে।

অন্যদিকে, করোনা সংকটকালে, সবাইকে এসব ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না কিনে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আর চিকিৎসকরা বলছেন, অসচেতনতায় বেনামী এসব পণ্য হতে পারে জীবন নাশের কারণ।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button