বিশ্ববাংলা

লেবাননে অপহরণের দায়ে ৩ বাংলাদেশি আটক

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্স অপহরণের দায়ে ৩ বাংলাদেশি দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, একজন নারী সদস্যসহ ৩ জনের ঐ দলটি গত পয়লা জুন লেবাননের কাপাসিমা এলাকা থেকে এক বাংলাদেশিকে অপহরণের পর, ফোন করে তার ভাইয়ের কাছে ৩ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণ না পেলে অপহৃতকে জবাই করা হবে বলেও হুমকি দেয়া হয়। অভিযোগ পেয়ে দেশটির অভ্যন্তরীন নিরাপত্তা ফোর্সের বিশেষায়িত বিভাগ অপহরণকারীদের সনাক্ত করতে অনুসন্ধানে নামে। পরে তারা কাপাসিমা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করা অবস্থায়, এক ব্যাক্তিকে সন্দেহ করে আটক করে।

জিজ্ঞাসাবাদের পর, তার বাড়িতে অভিযান চালিয়ে আরো ২ সদস্যকে গ্রেফতারসহ অপহৃতকে উদ্ধার করেন তারা। দুষ্কৃতিকারীরা জানায়, তারা অধিক উপার্জনের জন্য এই পথ বেছে নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button