বিশ্ববাংলা

ডা. ফেরদৌসের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে নিউইয়র্কে সমাবেশ

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট প্রচারণা বন্ধের দাবি জানিয়ে, প্রতিবাদ সমাবেশ হয়েছে নিউইয়র্কে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসীর পক্ষ থেকে, সোমবার বিকেলে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ডা. ফেরদৌস খন্দকার করোনা মহামারীর সময়টায় যেভাবে মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কোন তুলনা হয়না।

অথচ বাংলাদেশে একদল সুবিধাবাদী লোক কোন ধরণের যাচাই বাছাই না করেই, খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে খুনি মোশতাক কিংবা খুনি কর্ণেল রশিদের আত্মীয় বলে প্রচার করছে।

আয়োজকরা নিউইয়র্কের করোনা পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার ফেরদৌস খন্দকারের অবদানের কথা উল্লেখ করে, তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করে, তাকে বাংলাদেশে কাজ করতে দেয়ার দাবি জানান।

শাকিল মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ কাশেমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, নিজামুল হক নিজাম, মনিরুল ইসলাম, বাবু, নমি, সফিসহ আরো অনেকে। বাংলাদেশে কাজ শেষে ডাক্তার ফেরদৌস যেন, নিরাপদে আমেরিকায় ফিরে যেতে পারেন, সে দাবিও জানান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button