বিশ্ববাংলা

করোনা: আমিরাতে আরো এক বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের কাজী মোহাম্মদ সেলিম মারা গেছেন। গত রোববার আমিরাতের ফুজিরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানায়। প্রায় ২ সপ্তাহ আগে করোনা পরীক্ষা করালে, তার ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হলে, তাকে স্থানীয় ফুজিরা হাসপাতালে ভর্তি করা হয়।

নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায়, স্বাস্থ্যের উন্নতি না হলে, গত রোববার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button