আওয়ামী লীগরাজনীতি

বাজেটে জীবন ও জীবিকায় সর্বোচ্চ অগ্রাধিকার: কাদের

জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমূখী বাজেট জাতীয় সংসদে উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় বাজেট নিয়ে বিএনপি মহাসচিবের  বক্তব্য সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশিজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে। ওবায়দুল কাদের বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মতামত নিয়েই যে কোন সিদ্ধান্ত গ্রহন করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলের অভ্যন্তরে তিনি সবার সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে,আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ছয়শত ৫০ মিটার দৃশ্যমান হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button