আওয়ামী লীগরাজনীতি

৩০ জুনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল: নসরুল হামিদ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুত বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় আগামী ৩০ জুনের মধ্যে বিলগুলো পরিশোধ না করলে একদিন পার হলেই সার্চ চার্জ দেয়া লাগবে বলে জানান প্রতিমন্ত্রী।

করোনা পরিস্থিতি খারাপের মধ্যে বিলম্ব ফি মওকুফের বিষয়টি আর বাড়ানো হবে না জানিয়ে এখন আস্তে আস্তে  স্বাভাবিক হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button