কলম্বাসের ওপর খেপেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা

এবার আমেরিকা আবিষ্কারক কলম্বাসের ওপর খেপেছে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। আমেরিকার বোস্টন, মিয়ামি ও ভার্জেনিয়ায় ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ইউরোপ-আমেরিকায় ক্ষোভের মুখে পড়েছে ঔপনিবেশিক আমলের দাস ব্যবসায়ীরা। তাদের মূর্তি, স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হচ্ছে।
১৪৯২ সালে আদি আমেরিকানদের সঙ্গে ইউরোপীয়দের প্রথম সাক্ষাৎ হয়েছিল ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে। এবার বিশ্বজুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ক্ষোভে পড়েছে কলম্বাসের ভাষ্কর্য।
বৃহস্পতিবার মিনেসোটা রাজ্যের রাজধানী সেইন্ট পলে ১০ ফুট উচ্চতার ব্রোঞ্জের ভাস্কর্যটি দড়ি দিয়ে টেনে এর গ্রানাইটের ভিত্তি থেকে ফেলে দেন স্থানীয় আদিবাসী আন্দোলনকারীরা।
ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেস ভবন থেকে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন কনফেডারেট নেতা ও সৈন্যদের ১১টি ভাস্কর্য সরিয়ে নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় লিওপোল্ডের ভাষ্কর্যে রঙ লাগিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা।



