দেশবাংলা

নবীনগর পৌর এলাকায় ‘রেড জোন’ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন জোরদার করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও প্রশাসন।

শুক্রবার থেকে ২০ জুন পর্যন্ত, পৌর এলাকায় জরুরী সেবা ছাড়া যান ও নৌ চলাচল বন্ধ থাকবে। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায়, এসব সিদ্ধান্ত নেয়ার পর, রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে, লকডাউনের ঘোষণা দেন ইউএনও মোহাম্মদ মাসুম।

জরুরী সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে জানিয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দোকান এবং চলাচল করার অনুরোধ জানিয়েছেন। মাস্ক না পরলে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হলে জরিমানা করার নির্দেশ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button