দেশবাংলা

পাটুরিয়া ফেরিঘাটে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি

নদীতে পানি বৃদ্ধি ও বাড়তি যানবাহনের কারণে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

তবে অপেক্ষায় থাকা যানবাহনের বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। ঘণ্টা খানেক অপেক্ষার পর যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের সুযোগ পেলেও, ট্রাকচালকদের অপেক্ষা করতে হচ্ছে পাঁচ থেকে সাত ঘণ্টা।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে, নৌরুট পারাপার করছে কর্তৃপক্ষ। এতে,সময়ের সাথে পাল্লা দিয়ে ভোগান্তি বাড়ছে ট্রাকচালক ও শ্রমিকদের।

তবে,কোনো রকম সিরিয়াল ছাড়াই ঘাট এলাকায় আসা মাত্রই নৌরুট পারের সুযোগ পাচ্ছেন ব্যক্তিগত ছোট গাড়ির চালক ও যাত্রীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button