দেশবাংলা

মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে, দু’পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত ও বেশ কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে, উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সাথে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিলো।

এর জের ধরে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সাহেব আলি কে মৃত ঘোষণা করেন।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাহেব আলি খন্দকারের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। লাশের ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button