বিশ্ববাংলা
যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে খাবার বিতরণ

যুক্তরাজ্যে বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সুরমার উদ্যোগে করোনায় অধিক সংক্রমণপ্রবণ মানুষের ঘরে খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার প্রায় ৩৫০ জনের ঘরে খাবার পৌঁছে দেয়া হয়। খাদ্য প্রস্তুত করার সময় স্বেচ্ছাসেবকদের সামনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনটির চেয়ারম্যান ছালিক আহমেদ, কাউন্সিলর নাছিম আলী, আনা রাইট, ডিরেক্টর সেলিম আহমেদ, জালাল আহমেদ, আব্দুল মুহিত, জামাল আহমেদ, শাহনাজ আহমেদসহ আরো অনেকে।
এর আগে গত রমজান মাসেও সংগঠনটির উদ্যোগে ২ বার এ ধরনের খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। করোনা যতদিন থাকবে, প্রতি মাসে অন্তত ২ বার এভাবে খাদ্য বিতরণ করা হবে বলে সংগঠনটির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি



