বিশ্ববাংলা
কাতারে কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থানের উদ্যোগ

কাতারে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে, স্পিড সার্ভিস লিমিটেড নামে বাংলাদেশের পরিচালিত একটি স্থানীয় প্রতিষ্ঠান।
গত বৃহস্পতিবার থেকে, দেশটির রাজধানী দোহার নাজমা কমার্শিয়াল এরিয়ার কুয়েতি বিল্ডিংয়ে, এই কর্মী নিবন্ধনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন, প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর ইসা খালফান আল মাসুদি।
এসময় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে, কাতারে অনেক প্রবাসী কর্মী বেকার হয়ে ঘরে বসে আছেন। তাদের জন্য প্রথম ধাপে, শুধুমাত্র হোম ডেলিভারির কাজের মাধ্যমে, ১০ জন কর্মীকে নিয়োগের ব্যবস্থা করে দেয়া হচ্ছে, শুধুমাত্র যেসকল প্রবাসীদের কাতারে বাইক এবং কার চালানোর ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা আবেদন করতে পারবেন।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



