প্রধানমন্ত্রীবাংলাদেশ

মুজিববর্ষে নেতাকর্মীদের ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মুজিববর্ষে দলীয় নেতাকর্মীসহ দেশবাসিকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবন থেকে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় নিজের জমি না থাকলেও রাস্তার পাশে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এছাড়া উপকূলে সবুজ বেষ্টুনী গড়ে তোলার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, সুন্দবনকে রক্ষা করতে হবে। এছাড়া , করোনা সংকটে কৃষকদের স্বল্পসুদে ঋণ দেয়ার কথা জানিয়ে, কৃষির উন্নয়নে গবেষণা বাড়ানোর তাগিদও দেন সরকারপ্রধান।

তিনি আরো বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে। কাজেই একটা আধুনিক ও উন্নত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ জন্য সরকার যথেষ্ট বরাদ্দও দিচ্ছে। সার্বিক কৃষিখাতে ২২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button