
দীর্ঘ ৮৬ দিন বন্ধ থাকার পর আজ বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হলো। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, কাতার এয়ার ওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২১ মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির আরও অবনতি হলে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে শুরু হলো আন্তর্জাতিক রুটে চলাচল। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সার্টিফিকেটটি অবশ্য ইংরেজিতে অনুবাদ করা ও ফ্লাইটের ৭২ ঘণ্টা আগের হতে হবে।
আর কোনো বাংলাদেশি করোনামুক্ত সার্টিফিকেট ছাড়া আসলে তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।



