আওয়ামী লীগরাজনীতি
সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে রাখা হয়েছে।
রোববার দুপুরে সাহারা খাতুনের ভাগ্নে মজিবর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, আগের চেয়ে তিনি ভাল আছেন। এখন তিনি কথা বলছেন। তার প্রেসার স্বাভাবিক আছে এবং ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে।
কিছুদিন ধরে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।



