টলিউডবিনোদন

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব পরিবারের সব সদস্যদের নিয়ে কোয়ারেন্টাইনে। দেবের ম্যানেজারের করোনা পজিটিভ হওয়ায় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকবেন এই অভিনেতা। মঙ্গলবার এক টুইট বার্তায় এ খবর জানান দেব।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেব ও পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ। তবে সতর্কতামূলকভাবে প্রত্যেকে কোয়ারেন্টাইনে থাকছেন। রুক্মিণী মৈত্ররও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

দেবের ওই টুইটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ বেড়ে যায়। প্রিয় নায়কের এমন পরিস্থিতিতে তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ভক্তরা। আপাতত প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে নিজেদের ফ্ল্যাটে আছেন তাদের এই অভিনেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button