গৃহকর্মী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

কিশোরী গৃহকর্মী ধর্ষণ মামলায় জামিন নিতে এসে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী কারাগারে। মঙ্গলবার বিকালে গাইবান্ধা চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক প্রদীপ কুমার রায় আসামির জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরনের করার নির্দেশ দেন।
এর আগে ঢাকা হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে তিনি পূনরায় জামিনের জন্য গাইবান্ধা আদালতে জামিন হাজির হয়ে আবেদন করেন।
অভিযুক্ত শিক্ষক ইউনুস আলী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাওহাটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ায় নিজ বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
উল্লেখ্য, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী (৫০)’র বিরুদ্ধে তার গৃহকর্মী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে চলতি বছরের (৯ জুন রাতে) গাইবান্ধা সদর থানায় ওই ধর্ষণের স্বীকার কিশোরীর দাদী বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামি ইউনুস আলী পলাতক ছিলেন। পরে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জামিন নেন ।
জাহিদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি



