এলাকার উন্নয়ন ও কাঙ্খিত সেবা পাচ্ছেন না পৌরবাসি

এক নির্বাচনে প্রায় ১০ বছর। নির্ধারিত সময়ের সাড়ে ৪ বছর পেরিয়ে গেলেও, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচন ও সীমানা জটিলতায় একের পর এক মামলায় অনিশ্চিত হয়ে পড়েছে। মামলা জটিলতা সৃষ্টি করে, দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকায়, এলাকার উন্নয়ন ও কাঙ্খিত সেবা পাচ্ছেন না এমন অভিযোগ পৌরবাসির।
তবে মেয়র অভিযোগ অস্বীকার করে বলেছেন,উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন হচ্ছে না। এদিকে,উপজেলা নির্বাচন অফিস বলছে,সীমানা জটিলতার মামলায় নির্বাচনে জটিলতা সৃষ্টি হয়েছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা। পর্যায়ক্রমে এ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়। সবশেষ ২০১১ সালের ১২ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বিজয়ী হন।
২০১৬ সালের ৬ মার্চ নির্বাচনের মেয়াদ শেষ হয়। পাশের বালিঘাটা ইউনিয়নের কৃষি ভিত্তিক এলাকা গণেশপুর, পাটাবুকার,মহব্বতপুর, খাসবাগুড়ী ও করট্টির আংশিক মৌজা নিয়ে, পৌরসভার বর্ধিত সীমানা জটিলতায় শুরু হয় মামলা, খারিজ, কয়েকটি রিট।
এ পৌরসভা নির্বাচনে ২৪ অক্টোবর ২০২০ পর্যন্ত রয়েছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘ সময় ক্ষমতা ধরে রেখে মামলা,রিট,উচ্চ পর্যায়ে প্রভাব বিস্তার ও তদবীর করে নির্বাচন না হওয়ার চেষ্টা করছেন পৌর মেয়র।
পৌর মেয়র বলছে, নির্বাচন স্থিতিশীল আদেশ দিয়েছে উচ্চ আদালত সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেন না উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রশাসক নিয়োগের বিধান না থাকার কথা জানিয়ে, আদালতের নির্দেশ পেলেই নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। জানালেন স্থানীয় সরকার বিভাগের এ কর্মকর্তা।
স্থানীয় সংসদ সদস্য জানালেন, মামলা দিয়ে তদবীর করে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। মেয়রের প্রভাব ও তদবীর বন্ধ করে উচ্চ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে দ্রুত নির্বাচন চান পৌরবাসী।
বাংলা টিভি/দেশবাংলা



