বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারীর সাজানো মামলায় বিপাকে পড়েছেন সাংবাদিক আবু সুফিয়ান। সুফিয়ান বাউফল প্রেসক্লাবের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বাউফল সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক। ওই নারীর নাম সালমা বেগম। তিনি উপজেলার নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক।
সাংবাদিক আবু সুফিযান অভিযোগ করে জানান, শিক্ষক সালমা আক্তার পিরোজপুুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের সরোয়ার হোসেন স্ত্রী। গত ২০১৯ সালে ফেব্রয়ারী মাসে চাকুরির সুবাদে বাউফল উপজেলায় আসেন। সেই সময় থেকে তার সাথে সালমা বেগমের পারিবারিক ভাবে পরিচয়।
দির্ঘ মাস ধরে সালমা আক্তারের তার স্বামী সরোয়ারকে নিয়ে একই ভবনের পাশাপশি দুই ফ্লাটে সুসম্পর্ক নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতী সালমা আক্তারের সাথে সাংবাদিক সুফিয়ানের স্ত্রী হোসনেয়ারা বেগমের সাথে টুকিটাকি বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হয়।
এনিয়ে ভবনের মালিক মজিবর রহমানকে দিয়ে ফ্লাট ছেড়ে অন্যত্র যাওয়ার চাপ প্রয়োগ করে সালমা। সুফিয়ান ভবন মালিকের কাছে সময় নিলে এতে আরো ক্ষুদ্ধ হন সালমা আক্তার। এক পর্যায়ে সুফিয়ানের স্ত্রীর সামনেই তার (সুফিয়ানের) বিরুদ্ধে মামলার করার হুমকি দেয়।
সুফিয়ানের স্ত্রী হোসনেয়ারা জানান, গত শুক্রবার বিকালে বাউফল থানা থেকে পুলিশ স্বামী আবু সুফিায়ানকে খোঁজ করতে আসলে, তাদের মাধ্যমে জানতে পারি তার স্বামীর বিরুদ্ধে বাউফল থানায় যৌন হয়রানী মামলা হয়েছে। আমি এই সাজানো মামলা থেকে আমার স্বামীর অব্যহতি চাই।
মামলার বিষয়ে সত্যতা স্বিকার করে বাউফল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার (৭ নবেম্ভর) মামলা হয়েছে। মামলা নং-৫। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি



