
এবার মিথিলাকে দেখা গেলো টলিউডের একঝাক তারকার সাথে। তাও আবার শ্বশুর বাড়ির ছাদবাগানে। তাদের ছাদবাগানের মাঝে বসেছে আসর।

এক বেঞ্চিতে সস্ত্রীক বসে আছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দাঁড়িয়ে গান গাইছেন কলকাতার কবি শ্রীজাত। তার সঙ্গে গিটার বাজাচ্ছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত।

একপাশ থেকে এই দৃশ্য ভিডিও করছেন রাফিয়াথ রশীদ মিথিলার বর পরিচালক সৃজিত মুখার্জি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এবারই প্রথম নয়, মাঝেমধ্যেই সৃজিতের ছাদবাগানে এমন আসর বসে। কিছুদিন আগে ঋদ্ধি সেনসহ বেশ কয়েকজনকে নিয়ে আড্ডায় মেতেছিলেন সৃজিত।

গত দুর্গাপূজার সময়েও সৃজিতের ছাদবাগানে আড্ডা দেন- সত্রাজিত সেন, গায়ক শায়ান চৌধুরী অর্ণবসহ অনেকে। যেখানে হারমোনিকা বাজিয়ে মুগ্ধ করেছিলেন সৃজিত।




