বিনোদনটলিউড

১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ডিকশনারি’

অভিনেতা মোশাররফ করিম অভিনীত কোলকাতার প্রথম চলচ্চিত্র ‘ডিকশনারি’ ট্রেইলার প্রকাশ হয়েছে বুধবার; ছবিটি কলকাতার সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

যিনি কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।

মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন আবীর চ্যাটার্জি, নুসরাত জাহান, ফাল্গুনী চ্যাটার্জি, মধুরিমা বসাক।

সংশ্লিষ্ট খবর

Back to top button