আন্তর্জাতিকঅন্যান্যস্লাইডার

ডেল্টার পর এবার নতুন আতঙ্ক সি.১.২

ডেল্টার ভয় কাটতে না কাটতেই করোনার নতুন ধরন সি.১.২ নিয়ে তৈরী হয়েছে আতঙ্ক। দক্ষিণ আফ্রিকায় গবেষক ও বিজ্ঞানীরা নতুন আরেকটি ধরন খুঁজে পেয়েছেন, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে বেশ কিছুদিন থেকে নজরে রাখা কোভিডের এই ধরন নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেও রয়েছেন বিজ্ঞানীরা। কেননা এটি আলফা, বেটা ও গামার মতই ‘মিউটেশনের’ কিছু বৈশিষ্ট্য বহন করছে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নতুন এই ধরনটি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে দ্বিগুণ ও দ্রুত রূপান্তরিত হয় বলে তা ভয়ংকরও হবে কিনা তা নিয়ে ভাবাচ্ছে গবেষকদের। তবে দ্রুত রূপান্তর হলেও তা ডেল্টার মত বিপদজনক হয়ে ওঠার বিষয়ে এখনও তারা নিশ্চত নন বলে সিএনএন এর প্রতিবেদন বলছে।

সি.১.২ নামের এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাত দেশে বিস্তার লাভ করেছে বলে গবেষকদের প্রতিবেদনে উঠে এসেছে।

উল্লেখ্য, সি.১.২ গত মে মাসে কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে প্রথম চিহ্নিত হয় উল্লেখ করে সতর্ক বার্তায় বলা হয়, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে এখনও ডেল্টার প্রাধান্য চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button