বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ২০৮ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২০৮ জন আক্রান্ত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন।
এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭১৬ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫৭ জন।
বাংলাটিভি/ সাকিব



