ক্ষুদে শিক্ষার্থীদের বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী এবং এডুকো বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বই পড়া প্রতিযোগিতা। বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ঢাকা শহরের ২০টি প্রাথমিক বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহন করে।
শুরুতেই শিক্ষার্থীরা জুরি বোর্ড এর কাছে তাদের রিডিং পড়া উপস্থাপন করে। সেই বই পড়ায় মূল আকর্ষণ বা লক্ষ্য ছিল শুদ্ধ উচ্চারণ,গতিশীলতা, বিরাম চিহ্নের ব্যবহার এবং বোধগম্যতা। উৎসবমুখর পরিবেশে শিশুরা বই পড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার পরপরই অনুষ্ঠিত হয় শিশুদের অভিব্যক্তি প্রকাশ,অতিথিবৃন্দের বক্তব্য এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শিশুরা ক্রেষ্ট, মেডেল,সার্টিফিকেট, বই, রং পেন্সিল এবং পানির ফ্লাক্স পুরষ্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা জানায় এই ধরণের প্রতিযোগিতায় তারা প্রথমবার এর মত অংশগ্রহন করেছে, তারা মনে করে বই পড়া প্রতিযোগিতা শিশুদের মধ্যে থাকা প্রয়োজন।
অতিথি কচিকাঁচার মেলা গেন্ডারিয়া কিশলয়ের সহ-সভাপতি আবু তাহের বকুল বলেন ,শিশুরা রিডিং পড়তে না পারলে কোন বইই তারা পড়তে পারবে না।

বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, নারী মৈত্রীর আয়োজিত বই পড়া প্রতিযোগিতা নি:সন্দেহে একটি দারুন উদ্যোগ। তিনি আরও বলেন, যতই পড়িবে ততই জানিবে, তাই বই পড়ার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার আবু সায়েম তৌহিদুল ইসলাম বলেন নারী মৈত্রী যেসব স্কুলে কাজ করছে সেসব স্কুলের প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ নিশ্চিত করে, যার ফলে শিশুরা উপকৃত হয়। তিনি বলেন বই পড়া প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহন করতে পেরে ভীষণ খুশী। তিনি মনে করেন শিশুদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও সহকারী থানা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, অভিভাবক এবং নারী মৈত্রীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



