
গত বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া এই ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম?
এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!



