দেশবাংলাবাংলাদেশ

‘খেলতে খেলতে শুদ্ধাচার’

লুডুর এক পাশে ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা এবং ভালো থাকার আহ্বান। অন্যপাশে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শুদ্ধাচার চর্চার রঙিন কোর্ট। সারা দেশের ঘরে ঘরে পারিবারিক পুরনো এ খেলা ছড়িয়ে দিতেই ‘শুদ্ধাচার লুডু’ নামে এমনই এক বোর্ড প্রকাশ করেছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। নাম দেয়া হয়েছে ‘শুদ্ধাচার লুডু’।

WhatsApp Image 2025 02 24 at 1.02.10 PM

ভিডিও বা ভার্চুয়াল গেম নয়, শিশুদের বাস্তবে খেলার সুযোগ করে দিতে চমৎকার উদ্যোগ এটি। শিশুরা এ খেলা খেলতে খেলতে শিখে নিতে পারে অসংখ্য শুদ্ধাচার। ছোটদের পাশাপাশি বড়রাও অংশ নিতে পারেন এ খেলায়। শুদ্ধাচার লুডু খেলতে খেলতেই শিশু সচেতন হতে পারে কোল্ডড্রিংস, ধূমপানসহ মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে। রক্তদান, গাছ লাগানো কিংবা যত্রতত্র ময়লা না ফেলায় নিজেকে ঝালিয়ে নিতে পারেন বড়রাও। সাপলুডুতে মই আর সাপের কাটার মিষ্টি আনন্দ পারিবারিক ইতিবাচক খুনসুটি আর শিক্ষার অংশও হতে পারে।

WhatsApp Image 2025 02 24 at 1.02.11 PM 1

লুডু মূলত প্রাচীন বাংলার পুরনো পারিবারিক খেলা। চা-মুড়ি নাস্তার সাথে ঘরের টেবিল কিংবা মেঝেতে গোল হয়ে এ খেলায় পারিবারিক বন্ধন দৃঢ় করবে নিশ্চিত। বিশেষ করে অভিভাবকদের সাথে সন্তানের মানসিক দূরত্ব ঘোচাতেও এটি ভীষণ কার্যকর হতে পারে। পাশাপাশি মোবাইল আসক্তি দূর করাসহ সামাজিক বন্ধনেও ভূমিকা রাখতে পারে সময়োপযোগী এ শুদ্ধাচার লুডু।

নতুন প্রজন্মকে সুষ্ঠু ধারায় গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button