বাংলাদেশঢালিউডবিনোদন

কানাডায় অবকাশ যাপনে হিমি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সব নাটকে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। একের পর এক তার নাটক সুপার হিটের তকমা পাচ্ছেন। নিলয়-হিমি জুটির নাটক মানেই উপচেপড়া উচ্ছ্বাস।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। অভিনেত্রী কোথায় যাচ্ছেন, কীভাবে সময় কাটাচ্ছেন সবটাই যেন তিনি ভক্তদের মাঝে শেয়ার করেন।

এবার দেখা গেল অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কানাডার বিভিন্ন জায়গায় ফটোশুট করছেন হিমি। কোথাও রোদ চশমায় তো কোথাও সেলফি তুলতে ব্যস্ত। খোলা চুলে সাদা টপস পরে মিষ্টিতে হাসিতে ঘুরে ফিরছেন তিনি।

ছবি শেয়ার করে ক্যাপশনে হিমি লিখেছেন, ‘শিটস ক্রিক এর মতো জীবন কাটাচ্ছি।’ এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘হিমিও বিদেশে গেছে কিন্তু কত সুন্দর ড্রেস পরছে।’ আরেজনের কথায়, ‘চোখ গুলো অনেক অনেক সুন্দর লাগে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button